বরাটি বাজারে জব্দ কৃত ২৯ বস্তা চাল বিতরণের বিষয়ে অস্পষ্টতা

বরাটি বাজারে জব্দ কৃত ২৯ বস্তা চাল বিতরণের বিষয়ে অস্পষ্টতা

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা) প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৪: ১৩ খাদ্য বান্ধব কর্মসূচির বিক্রয়/বিতরণ কেন্দ্রের প্রায় ১০ গজ দূর থেকে জব্দ করা হয়ে ছিল ২৯ বস্তা সরকারি চাল। জব্দের পরে নিয়মিত মামলার কথা জানালেও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় চাল মজুদকারীকে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিলো উক্ত চাল স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে ৫ কেজি করে বিতরণ করে দেওয়া হবে।

ঘটনার ২৫ দিন অতিবাহিত হওয়ার পরও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কালোবাজারিদের সমন্বয়ে বিষয়টি ধামাচাপার চেষ্টা চলছে।

স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার নায়েকপুর ইউনিয়নের বরাটি বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রি করেন হাবিবুর রহমান খান নামের এক ডিলার।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।