বরেন্দ্র অঞ্চলে পানির স্তর নামছেই বাঁচাতে জরুরি উদ্যোগ প্রয়োজন

বরেন্দ্র অঞ্চলে পানির স্তর নামছেই বাঁচাতে জরুরি উদ্যোগ প্রয়োজন

বরেন্দ্র অঞ্চলের পানির সংকট শুধু সেখানকার প্রাণপ্রকৃতিতে বিপর্যয় ডেকে আনছে না; লাখ লাখ মানুষের জীবন–জীবিকাকেও হুমকির মুখে ফেলে দিয়েছে। নির্বিচার ভূগর্ভস্থ পানি তোলার কারণে মাটির নিচের পানিধারক স্তর বা অ্যাকুইফার মারা যাচ্ছে। ফলে বৃষ্টি হলেও মাটির নিচে পানি জমছে না। এতে একদিকে যেমন সেচব্যবস্থা ভেঙে পড়েছে, অন্যদিকে খাওয়ার পানি সংগ্রহে মানুষকে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে।

উদ্ভূত বাস্তবতায় বরেন্দ্র অঞ্চলকে পানিসংকটাপন্ন এলাকা ঘোষণা করে পানি তোলা ও ব্যবহারে ১১টি বিধিনিষেধ দেওয়া হলেও বাস্তবে সেটা মানা হচ্ছে না। আমরা মনে করি, জরুরি ভিত্তিতে বরেন্দ্র অঞ্চল ঘিরে একটি টেকসই ও কার্যকর পানি ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি হয়ে উঠেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।