বরগুনার বিষখালী নদীতে ধরা পড়ল বিপন্ন ডলফিন

বরগুনার বিষখালী নদীতে ধরা পড়ল বিপন্ন ডলফিন

বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে ধূসর বর্ণের একটি বড় আকৃতির ডলফিন বড়শিতে ধরা পড়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বেতাগী ফেরিঘাট–সংলগ্ন বিষখালী নদীতে স্থানীয় এক জেলের বড়শিতে প্রায় ২০ কেজি ওজনের ডলফিনটি ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন বেতাগী ফেরিঘাট–সংলগ্ন বিষখালী নদীতে কয়েকজন জেলে মাছ ধরেন। গতকাল সন্ধ্যায় নদীর মাঝামাঝি এলাকায় বড় আকৃতির কিছু একটা বড়শিতে আটকে যায়। অনেক চেষ্টার পর সেটিকে নদী থেকে তীরে তুলে আনলে দেখা যায়, সেটি একটি ডলফিন।

খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ডলফিনটি দেখতে ফেরিঘাটে আসেন।বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী, গাঙ্গেয় ডলফিন সংরক্ষিত প্রজাতির। এটি শিকার করা, পরিবহন ও বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। প্রাণীটি বিপন্ন প্রজাতির।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।