বরগুনার আমতলীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষকের নাম নুরজামাল। তিনি ৫৪ বছর বয়সী। বুধবার বিকেল ৪ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে খালে মাছ ধরতে যান তিনি। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।
খবর পেয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী মৃত নুরজামালের বাড়িতে ছুটে যান। মৃতের পরিবারকে পঁচিশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, মৃত নুরজামালের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।































































































































































































































