বর্ষার আগেই বেশি বৃষ্টি, থাকবে আরো দু'দিন

বর্ষার আগেই বেশি বৃষ্টি, থাকবে আরো দু'দিন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২০: ১৭ আগামী সোমবার থেকে সারাদেশে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে এবং সেইসাথে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। প্রাক-বর্ষা মৌসুম কিছুটা সরে আসায় এ বছর এপ্রিলের শেষের দিক থেকেই দেশে বেশি বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণা বায়ু এবং দেশে ক্রমাগত বজ্র মেঘ তৈরি হওয়া এর মূল কারণ বলে জানিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুননেসা বলেন, ‘পশ্চিম দিকে সৃষ্ট ঝঞ্ঝার কারণে দেশে বজ্র মেঘ তৈরি হচ্ছে, ফলে এবার বর্ষা মৌসুমের আগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি।’

তিনি আরো বলেন, এ অবস্থা আগামী ৪ মে পর্যন্ত দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।