বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি বাস আরেকটিকে ওভারটেক করার সময় রাস্তার পাশে কর্মরত দুই শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। নিহত দুজন হলেন সাগর মিয়া (৩৫) ও মোসলেম উদ্দিন (৪৭)। তাঁরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে কাজ করছিলেন।
বনানী থানা-পুলিশ জানায়, ভূঁইয়া পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসটির চাপায় রাস্তার পাশে কাজ করা দুই শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ঘটনায় বাসটির সঙ্গে ধাক্কা লেগে অন্তত আরও পাঁচজন আহত হন। তাঁদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।































































































































































































































