বাসচাপায় দুর্ঘটনায় নিহত যাত্রীর চালকের মরদেহ উদ্ধার

বাসচাপায় দুর্ঘটনায় নিহত যাত্রীর চালকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে রাতে বাসচাপায় এক যাত্রী নিহত হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত বাসচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া শ্যামলী পরিবহনের চালক রব শেখের মরদেহ আজ সোমবার ভোরে নাকাপা বাজার এলাকার একটি যাত্রীছাউনির সামনে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর উপজেলার নাকাপার চাষিনগর এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাস সড়কের পাশে দাঁড় করিয়ে পাংচার হওয়া চাকা মেরামতের কাজ চলছিল। এ সময় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের ঢাকাগামী দ্রুতগতির একটি বাস শান্তি পরিবহনকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে দাঁড়ানো যাত্রীদের চাপা দেয়। এতে শাহ আলম (৩৬) নামের এক বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুজন।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। জেলা থেকে আরও পড়ুন। পার্বত্য চট্টগ্রাম, মৃত্যুসড়ক দুর্ঘটনা, চট্টগ্রাম বিভাগ

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।