বাস মালিকদের কাছে নতিস্বীকার না করায় যাত্রী কল্যাণ সমিতির অভিনন্দন

বাস মালিকদের কাছে নতিস্বীকার না করায় যাত্রী কল্যাণ সমিতির অভিনন্দন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৬: ৫৭ ভাড়া নির্ধারণে বাস মালিকদের জনবিরোধী দাবীর কাছে নতিস্বীকার না করে দেশের সাধারণ মানুষের স্বার্থ প্রাধিকার দেওয়ায় বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার বিকালে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্তের প্রেক্ষিতে তাৎক্ষনিক প্রতিক্রয়ায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এক বার্তায় সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা প্রতিরোধ, বাড়তি বাস ভাড়া আদায় বন্ধে অনুরূপ দৃঢ় প্রতিজ্ঞা কামনা করেন।

ডিজেলের মূল্য মাত্র একটাকা বাড়লেও নানানখাতে অযৌক্তিক হিসাব ধরে ভূয়া ব্যয় বিশ্লেষণ করে বাস মালিক সমিতি ৬৪ শতাংশ ভাড়া বৃদ্ধির নানাভাবে পায়তাঁরা করে সরকারকে চাপ দিতে থাকে।

উল্লেখ্য যে, ২০২২ সালের আগষ্টে ডিজেলের মূল্য একলাফে ৩৪ টাকা বৃদ্ধি করে ১১৪ টাকা করায় তখন বাস ভাড়া প্রতিকিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ বৃদ্ধি করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।