বাস ভাড়া বাড়ল কিলোমিটার প্রতি

বাস ভাড়া বাড়ল কিলোমিটার প্রতি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৬: ২৩ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে কিলোমিটারপ্রতি বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সভায় এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা এবং দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।

ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বেশি সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হয়েছে ১১ পয়সা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।