বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান, ১৩ জনকে কারাদণ্ড

বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান, ১৩ জনকে কারাদণ্ড

চট্টগ্রামের বাঁশখালীতে পৃথকভাবে মাদক সেবন ও জুয়া খেলার দায়ে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নে অভিযান চালিয়ে আটকের পর তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক ও জুয়ার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাতে শীলকূপ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুলিশের সহায়তায় মাদক সেবনের সময় ৬ জনকে আটক করা হয়। এ ছাড়া মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার সময় আটক করা হয় ৭ জনকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।