৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫–এ মনোনয়ন স্থগিত থাকা ২৩ জন প্রার্থীর বিষয়ে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে। রোববার (২৬ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বিএমডিসি সনদ না থাকায় স্থগিত থাকা এক প্রার্থী ইতিমধ্যে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সনদ দাখিল করেছেন। সে জন্য প্রার্থী ফাতেমা তুজ জোহরা তাজিন কমিশন নির্ধারিত (৩১ মার্চ ২০২৬) গুগল ফরমের মাধ্যমে বিএমডিসি সনদ দাখিল করায় সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হলো।
পিএসসি আরও জানিয়েছিল, অবশিষ্ট ২৪ জন স্থগিত প্রার্থীর বিষয়ে অচিরেই নির্দেশনা প্রদান করা হবে। পরে সর্বশেষ বিজ্ঞপ্তিতে সেই সংখ্যাটি কমে ২৩ জনে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে।































































































































































































































