বড় গরু বিক্রি না হলে খামারির দুশ্চিন্তা

বড় গরু বিক্রি না হলে খামারির দুশ্চিন্তা

বছরের পর বছর পরম যত্নে লালন-পালন করে কোরবানির হাটের জন্য বিশাল আকৃতির গরু প্রস্তুত করেছিলেন ভোলার খামারি দুলাল ব্যাপারী। কিন্তু ঈদ সামনে এসেও কাঙ্ক্ষিত দামে গরু বিক্রি না হওয়ায় এখন দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর। রাতেও ঘুম আসে না। কারণ, গরু বিক্রি না হলে আবারও এক বছর ব্যয়বহুল খাবার কিনে পালন করতে হবে।

দুলাল ব্যাপারী জানিয়েছেন, খামারে দেশীয় পদ্ধতিতে মোট ১০টি গরু লালন-পালন করছেন। এর মধ্যে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের কালা চান ও সাদা চান সবচেয়ে বড়। কালা চানের দাম হাঁকানো হচ্ছে ৮ লাখ টাকা এবং সাদা চানের দাম ৭ লাখ টাকা।

প্রতিটি গরুকে প্রতিদিন দুই বেলায় মোট ১৮ কেজি দানাদার খাবার খাওয়ানো হয়। এ ছাড়া খাবার হিসেবে আছে জার্মান ঘাস, মিষ্টিকুমড়া, আলু, ভুট্টা ও গমের ভুসি। সপ্তাহে এক দিন আপেল কিংবা কমলাও খাওয়ানো হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।