কোরবানির ঈদ সামনে রেখে জয়পুরহাটের পশুর হাটগুলোতে কেনাবেচা জমতে শুরু করেছে। তবে এবার আগের মতো বিশাল আকৃতির ষাঁড় গরু খুব একটা দেখা যাচ্ছে না। খামারিরা বলছেন, বড় গরু পালনে অতিরিক্ত খরচ হয়। তবে সেই তুলনায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় এখন ছোট ও মাঝারি আকারের গরু পালনের দিকে ঝুঁকছেন তাঁরা।
জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় উদ্বৃত্ত আছে। জেলায় ৩ লাখ ২৬ হাজার ৫৭৩টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে জেলার চাহিদা ২ লাখ ৩ হাজার ৩৫০টি। এর মধ্যে গরুর সংখ্যাই বেশি। ফলে জেলার চাহিদা মিটিয়ে বাইরের জেলাতেও পশু সরবরাহের সম্ভাবনা আছে।
জেলা থেকে আরও পড়ুনকোরবানির হাটকোরবানির পশুখামারজয়পুরহাটজয়পুরহাট সদররাজশাহী বিভাগ































































































































































































































