ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করছে সীমান্তের নির্দিষ্ট পয়েন্ট দিয়ে

ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করছে সীমান্তের নির্দিষ্ট পয়েন্ট দিয়ে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সূর্য ডুবলেই প্রবেশ করছে ভারতীয় গরু। বিভিন্ন রুট ব্যবহার করে দেশ এসব গরু প্রবেশ করানো হচ্ছে। একই সঙ্গে এসব রুট ব্যবহার করে মাদক ও অবৈধ অস্ত্রও আনা হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

মহেশপুর উপজেলার লড়াইঘাট, বাঘাডাঙ্গা, পলিয়ানপুর, মাটিলা, রাজাপুর, কুসুমপুর ও বেনীপুর সীমান্ত ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী পাচার সিন্ডিকেট। বিশেষ করে গরু পাচারকে কেন্দ্র করে সীমান্তের কয়েকটি রুটে গভীর রাতে চলে অবৈধ পারাপার।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মে পর্যন্ত বিভিন্ন মাদকদ্রব্য জব্দের ঘটনায় ৪৫টি মামলা হয়েছে। এ সময়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।