দ্বীপজেলার ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটের ৬ নম্বর নূরাবাদ ইউনিয়নের মোল্লাবাড়ির একটি পুকুরে মাটি কাটতেই গ্যাস বের হতে দেখা গেছে। এতে স্থানীয় লোকজনের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। আশপাশ এলাকার উৎসুক জনতা ঘটনাটি দেখতে সেখানে ভিড় করছেন। এমন খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুকুরের মালিক মাটি কাটার সময় এ গ্যাস নিঃসরণ দেখতে পান। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টেকনিক্যাল টিমের মাধ্যমে নির্গত গ্যাস পর্যবেক্ষণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার নূরাবাদ ইউনিয়নের মোল্লাবাড়ির ওই পুকুরে কয়েকদিন আগে পানি সেচ দেওয়ার পর গত ২৩ এপ্রিল হঠাৎ করে পানির নিচ থেকে বুদবুদ আকারে গ্যাস বের হতে দেখা যায়।































































































































































































































