ভয়াল সেই ২৯ এপ্রিলের স্মৃতি থমকে দেয় আজও

ভয়াল সেই ২৯ এপ্রিলের স্মৃতি থমকে দেয় আজও

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১০: ৩৬ আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের আজকের এই দিনে ভয়াবহ ঘূর্নিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়েছিল দেশের বিস্তীর্ণ উপকূল। প্রাণ হারিয়েছিল ২ লাখের বেশি মানুষ। নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল শত শত পরিবার। আশ্রয়হীন হয়ে পড়েছিল কোটি মানুষ। ক্ষতি হয়েছিল ২ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ।

সেদিনের ভয়াল সেই প্রাকৃতিক দুর্যোগ এখনো দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীকে। ভয়ানক সে স্মৃতি আজও কাঁদায় স্বজনহারা মানুষদের। দিনটি বাংলাদেশের ইতিহাসের এক শোকাবহ দিন।

এখনো অরক্ষিত দেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা এবং এ অঞ্চলের লাখ লাখ মানুষ। উপকূলীয় অঞ্চল কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, ঈদগাঁও, কক্সবাজার সদর এবং টেকনাফের অনেক বেড়িবাঁধ এখনো ভঙ্গুর অবস্থায় রয়েছে। এতে উপকূলের লাখো মানুষ এখনো ঝুঁকি নিয়ে বসবাস করছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।