বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ, তরুণের বিরুদ্ধে মামলা

বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ, তরুণের বিরুদ্ধে মামলা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক বিধবাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ করা হয়েছে উপজেলার মো. তরিকুল ইসলামকে। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ওই তরুণকে রক্ষা করতে অভিযোগ প্রত্যাহারসহ বিষয়টি নিয়ে আপসের জন্য চাপ সৃষ্টি করছেন বলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর এক নাতনি প্রথম আলোকে বলেন, তাঁর নানি ঘটনার পর থেকে শারীরিক ও মানসিকভাবে চরম বিপর্যয়ের মধ্যে ছিলেন। প্রতিবেশীদের অনেকেই মানসম্মানের কথা বিবেচনা করে মামলা না করতে পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হলে মামলার উদ্যোগ নেওয়া হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, নারীর করা মামলায় অভিযুক্ত তরুণকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষাসহ আদালতে জবানবন্দি গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।