নীলফামারী সৈয়দপুরের ২৪ বিহারি ক্যাম্পে ২৪টি সরকারি বিদ্যুৎ মিটার স্থাপন করা হয়েছে। ১১ বছর ধরে এসব মিটারের বিল পরিশোধ করা হচ্ছে না। প্রতি মাসে ব্যবহার করা হচ্ছে ৫০ লাখ টাকার বিদ্যুৎ। গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত বকেয়ার বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ কোটি টাকা।
ক্যাম্পে সরাসরি লাইন থেকে সংযোগ নিয়েও বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। সেই সংযোগ যাতে বিচ্ছিন্ন বা অগ্নিসংযোগের মতো ঘটনা না ঘটে সে জন্য ২৪ ঘণ্টা চালানো হচ্ছে ফ্যান।
শহরের হাতিখানা এলাকার ঘিঞ্জি বিহারি ক্যাম্পের গলিতে ঢুকতেই দেখা যায়, ছোট ছোট টিনের ঘর, ভেতরে ফ্যান ও বাল্ব চালু রয়েছে। কারো কারো ঘরে চলছে এলইডি টিভি, ফ্রিজ। কিন্তু এই বিদ্যুৎ সংযোগের কোনো মিটার নেই। পাশের খুঁটি থেকে নেওয়া হয়েছে সরাসরি সংযোগ।































































































































































































































