বিদ্যুৎ সংকটে পোলট্রিশিল্পের মুখে মৃত্যু দেখা দিচ্ছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার গোলাঘাট গ্রামের খামারি আবু তালেব বলেন, বিদ্যুৎ না থাকার কারণে মুরগি মারা যাচ্ছে। জেনারেটর চালাবেন না কেনো, তেল কিনতেও সমস্যা হচ্ছে। বিদ্যুৎ সংকটের কারণে পোলট্রিশিল্প বিপর্যয়ের মুখে পড়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলের প্রান্তিক খামারিরা লোডশেডিং ও জ্বালানির উচ্চমূল্যের কারণে তাঁদের ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন।
আবু তালেব বলেন, বিদ্যুৎ না থাকার কারণে মুরগির টোটাল লেভেল কমে যায়। বিদ্যুৎ না থাকায় গরমের কারণে মুরগির পাতলা পায়খানা হয়। অতিরিক্ত ভিটামিন প্রয়োগ করতে হচ্ছে। এভাবে খরচ বাড়ে; কিন্তু উৎপাদন কমে।
আবু তালেব বলেন, বর্তমানে প্রতিটি ডিমে প্রায় দুই টাকা লস গুনছেন। পোলট্রিশিল্প তথা খামারিদের বাঁচাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে আবু তালেব বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পোলট্রিশিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অথবা ভর্তুকি মূল্যে জ্বালানি দিতে হবে। তা না হলে সংকট বাড়তেই থাকবে।































































































































































































































