বিদ্যুৎস্পর্ষে মতলবের এক শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পর্ষে মতলবের এক শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পর্ষে ইসরাত জাহান ইমা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ নওগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ইসরাত জাহান ইমা ওই গ্রামের তাজুল ইসলাম গাজীর নাতনি। সে নানার বাড়িতে থেকে স্থানীয় নওগাঁও উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত। তার মা রুমা বেগম প্রবাসে রয়েছেন এবং বাবা চট্টগ্রামে শ্রমিকের কাজ করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।