লোডশেডিং চলাকালে বৈদ্যুতিক টেবিল পাখা মেরামত করছিলেন যুবক। তবে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে তাঁর ডান হাতের দুটি আঙুল পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সজীব (৩৩)। তিনি ওই গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে সজীব নিজ বাড়ির বসতঘরে থাকা একটি টেবিল পাখা মেরামত করছিলেন। তখন বিদ্যুৎ ছিল না। তবে ফ্যানের সংযোগ লাগানো ছিল।































































































































































































































