রাজধানীর বিজয় সরণি মোড়ে অবস্থিত কলমিলতা বাজার মার্কেটের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দশটি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৫টা ১৪ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবরটি পাওয়া যায়।
মাত্র ছয় মিনিটের মাথায়, ৫টা ২০ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে মিরপুর, মোহাম্মদপুর ও সিদ্দিকবাজার স্টেশন থেকে আরও সাতটি ইউনিট যোগ দিলে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিচতলায় ছিল কাঁচা বাজার ও কিছু কসাইখানা। উপতলায় ছিল সার্ভিস সেন্টার ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী।































































































































































































































