দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল বুধবার দিনভর বৃষ্টি হয়। রাজধানীতে দিনে এমনকি রাতের দিকে অনেকটা বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টিতে দেশের অন্তত পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, আজ বৃহস্পতিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে বিকেলের দিকে রাজধানীসহ বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।
গতকাল প্রবল বৃষ্টি হয় দেশের নানা স্থানে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, ১২১ মিলিমিটার।































































































































































































































