বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্বাহী পরিচালক পদোন্নতির পর আদেশ বাতিল

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্বাহী পরিচালক পদোন্নতির পর আদেশ বাতিল

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শীর্ষস্থানীয় এক কর্মকর্তাকে সকালে মহাব্যবস্থাপক (জিএম) থেকে নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি দিলেও বিকেল গড়াতেই সেই আদেশ রহস্যজনকভাবে বাতিল করা হয়েছে। সোমবার এই ঘটনা ঘিরে প্রতিষ্ঠানটিতে ভেতরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

পদোন্নতি পাওয়া ওই কর্মকর্তার নাম মো. মিজানুর রশীদ। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিমান সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) খন্দকার বাকী উদ্দিন আহম্মদের সই করা এক আদেশে মিজানুর রশীদকে পদোন্নতির কথা জানানো হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।