রাজধানীতে আজ বুধবার সকাল থেকেই বৃষ্টি। আকাশের কালো মেঘ অন্ধকার করে রেখেছে চারদিক। এ যেন আষাঢ়-শ্রাবণের দিন। বৃষ্টি শুধু রাজধানীতেই নয়, হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। আবহাওয়া অফিস গতকাল মঙ্গলবার সকালেই পরবর্তী ৯৬ ঘণ্টায় দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। এ সময় কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাও হবে বলে জানায় তারা। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কার কথাও জানানো হয় পূর্বাভাসে।
রাজধানীতে আজ বুধবার সকাল থেকেই বৃষ্টি। আকাশের কালো মেঘ অন্ধকার করে রেখেছে চারদিক। এ যেন আষাঢ়-শ্রাবণের দিন। বৃষ্টি শুধু রাজধানীতেই নয়, হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। আবহাওয়া অফিস গতকাল মঙ্গলবার সকালেই পরবর্তী ৯৬ ঘণ্টায় দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।
বৃষ্টির কারণ হিসেবে আবহাওয়া অফিস বলেছিল, দেশের ভেতরেই বজ্রমেঘ তৈরি হচ্ছে। আর এ বজ্রমেঘই বৃষ্টি ঝরাবে অন্তত ৯৬ ঘণ্টা। আবার আবহাওয়ার বার্তায় সাগরে লঘুচাপ সৃষ্টির কথাও বলা হয়েছে। এখন এই বৈশাখ মাসে যে ঝোড়ো হাওয়া বা বৃষ্টি হয়, তা কালবৈশাখী নামে পরিচিত। কালবৈশাখীর বৈশিষ্ট্য হলো, ঘন কালো মেঘ করে প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হবে; আর তা দীর্ঘস্থায়ী হবে না। কিন্তু রাজধানীতে গতকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি কেন?































































































































































































































