বৃষ্টিতে ভিজে ভিজে ধান কাটার ভিডিও বিভ্রান্তিকর

বৃষ্টিতে ভিজে ভিজে ধান কাটার ভিডিও বিভ্রান্তিকর

বৃষ্টিতে তলিয়ে গেছে মাঠের ফসল। যেটুকু ফসল কাটা গেছে, বৃষ্টিতে ভিজে তা–ও যাচ্ছে নষ্ট হয়ে। হাওরে এখন চলছে কৃষকের হাহাকার। বোরো ধানের এই ক্ষতি এখন জাতীয়ভাবে আলোচনার বিষয়। সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমে আসছে কৃষকের দুর্ভোগের খবর, আসছে নানা ছবি-ভিডিও।

এর মধ্যেই একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পানিতে তলিয়ে যাওয়া পাকা ধানখেতের মধ্যে দাঁড়িয়ে একজন মানুষ ধান কাটছেন। কোমরসমান পানির মধ্যে কাজ করতে করতে ক্লান্ত শরীর নিয়ে কিছুক্ষণ পরপর ভাত খাচ্ছেন তিনি। পাশে পড়ে আছে ধান কাটার কাস্তে, আর কাঁপতে কাঁপতে খাবার মুখে তুলছেন তিনি।

এই ভিডিও ক্লিপটি ৩ মে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পেজ ও প্রোফাইলে পোস্ট করা ভিডিওগুলোর ক্যাপশন ছিল এ রকম—‘ধান কাটার ফাঁকে ক্ষুধার যন্ত্রণা, তবুও থামে না লড়াই… ঝড়–বৃষ্টি উপেক্ষা করে মাঠে থাকে আমাদের কৃষক—দেশের আসল শক্তি’, ‘ঝড়বৃষ্টি উপেক্ষা করে কাটছে নিজের ক্ষেতের ধান, কাঁপতে কাঁপতে পানিতে দাঁড়িয়ে খাচ্ছে ভাত’, ‘পানিতে দাঁড়িয়ে ভাত খাচ্ছেন, তবুও থামেনি ধান কাটা’।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।