বিভিন্ন অব্যবস্থাপনা ও দুর্নীতির বিষয়ে শোকজ করা হয়েছে দুই চিকিৎসককে

বিভিন্ন অব্যবস্থাপনা ও দুর্নীতির বিষয়ে শোকজ করা হয়েছে দুই চিকিৎসককে

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অব্যবস্থাপনা ও দুর্নীতির বিষয়ে শোকজ করা হয়েছে দুই চিকিৎসককে। এ সম্পর্কে জানানো হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. জাহিদ রায়হান রোববার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি দুই চিকিৎসককে শোকজ করেন।

জাহিদ রায়হান বলেন, এরপরও যদি এগুলোর পুনরাবৃত্তি ঘটতে থাকে তাহলে স্থায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে। তিনি বিধি মোতাবেক প্রত্যেক চিকিৎসককে ছয় দিন অফিস করার নির্দেশনা দেন। সরকারি নির্দেশ অমান্যকারীদেরকে শোকজ করারও নির্দেশনা দেন।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অতিরিক্ত ডিজি মহোদয় আকস্মিক পরিদর্শনে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরিদর্শনের সময় দুইজন চিকিৎসক অনুপস্থিত থাকায় শোকজ করা হয়েছে। রোববার সকালে তাদেরকে শোকজের চিঠি ইস্যু করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।