ব্লেন্ডার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ঘটে

ব্লেন্ডার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ঘটে

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া পচাবস্তা গ্রামের এক যুবক ব্লেন্ডার মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। নিহত জ্যোতিষ চন্দ্র বর্মন মনা (৩২) উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া পচাবস্তা গ্রামের সুরেন্দ্র বর্মনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জ্যোতিষ চন্দ্র বর্মন নিজ ঘরে ব্লেন্ডার মেশিনে কাজ করছিলেন। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে অচেতন হয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মথরপাড়া বটতলা বাজারে তার একটি চায়ের দোকান ছিল। ওই দোকান পরিচালনা করেই তিনি পরিবারের ভরণ-পোষণ চালাতেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।