চট্টগ্রামের রাউজানে দুই মাসের ব্যবধানে আবারও গুলির ঘটনা ঘটেছে। এতে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিএনপির কর্মীর নাম কাউসারুজ্জামান (৩৬)। তিনি ওই এলাকার আবুল কালামের ছেলে। বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাঁকে গুলি করে হত্যা করা হয়।
পেশায় কৃষক কাউসারুজ্জামানের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, কাউসারুজ্জামান গত দুই বছরে একাধিকবার হামলার শিকার হয়েছেন।































































































































































































































