বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট আবার চালু

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট আবার চালু

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আবারও চালু হয়েছে। টানা ছয় দিন বন্ধ থাকার পর শুক্রবার ভোর ৪টা ২২ মিনিটে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট আবার সচল করা হয়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, মেরামত শেষে চালু হওয়া ইউনিটটি থেকে বর্তমানে জাতীয় গ্রিডে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

গত ২৫ এপ্রিল বয়লারের পাইপ ফেটে যাওয়ায় ইউনিটটি বন্ধ হয়ে যায় এবং এরপর দ্রুত মেরামতকাজ শুরু করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।