বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী বাজার এলাকায় অভিযান চালিয়ে দ্বীপ কুমার আচার্য্য রনি (৩১) নামে এক ব্যক্তিকে ৫১ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক দ্বীপ কুমার আচার্য্য রনি উপজেলার কান্দাকুল গ্রামের মৃত রতন কুমার আচার্য্যের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ওই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বেড়াদী বাজার এলাকায় অবস্থান করছিলেন।

পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করে তাকে আটক করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।