ব্রাহ্মণবাড়িয়ায় টিকা বহনকারীরা ১০ মাস ধরে বেতন পাচ্ছেন না

ব্রাহ্মণবাড়িয়ায় টিকা বহনকারীরা ১০ মাস ধরে বেতন পাচ্ছেন না

ব্রাহ্মণবাড়িয়া জেলার টিকা বহনকারীরা ১০ মাস ধরে বেতন পাচ্ছেন না। এদের মধ্যে আছেন নাহিদ মিয়া। তিনি বলেন, '১০ মাস ধরে বেতন বন্ধ থাকলেও কেন্দ্রে নিয়মিত টিকা পৌঁছে দিচ্ছি। রোদ-বৃষ্টি উপেক্ষা করে কাজ করছি, কিন্তু বেতন পাচ্ছি না। সংসার চালাতে আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করতে হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার টাকা ঋণ হয়েছে।'

ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগের অধীনে টিকা বহনকারী (পোর্টার) হিসেবে কাজ করেন নাহিদ মিয়া। তিনি জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার বাসিন্দা। পরিবারে আছেন বৃদ্ধ মা-বাবা, স্ত্রী নিপা আক্তার এবং স্কুলপড়ুয়া ছেলে নাঈমুল ইসলাম ও মেয়ে নাজিয়া আক্তার।

ব্রাহ্মণবাড়িয়া পোর্টার সমিতির সভাপতি ও সদর উপজেলার নাটাই গ্রামের বাসিন্দা শামীম মিয়া বলেন, 'ধারদেনা করে, এই দোকান–ওই দোকান থেকে বাকি এনে দিন কাটাচ্ছি। সামাজিক ও পারিবারিকভাবে দৈন্যদশায় পড়েছি। ১০ মাস ধরে বেতন বন্ধ। সন্তান লিচু খেতে চাইছে, কিন্তু হাতে টাকা নেই যে কিনব।'

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।