ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় এই পরিকল্পনার কথা জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ। আজ সোমবার মহাখালীর ব্র্যাক সেন্টারে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, যে ১০ লাখ নতুন কাজের সুযোগ হবে, এর মধ্যে ৫ লাখ ৩০ হাজারজন পাবেন বিজনেস–ইন–এ–বক্স সুযোগ। ১ লাখ ৩০ হাজারজন হবেন উদ্যোক্তা। আর ৯০ হাজারজনের সরাসরি কাজের সুযোগ তৈরি হবে। আর ১ লাখ ৬০ হাজারজন পরক্ষোভাবে উপকৃত হবেন।
ব্র্যাক আগামী ৫ বছরের ১৯ লাখ শিক্ষার্থীর শিখনঘাটতি পূরণে সহায়তা করবে। দেশের ২ কোটি মানুষ সেবার আওতায় আসবেন। প্রতিবছর ১ লাখ ৫০ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে। চর, হাওর, পার্বত্য চট্টগ্রাম ও উপকূলীয় এলাকায় ২০০টি নতুন আর্থিক সেবাকেন্দ্র চালুর পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির।































































































































































































































