ব্র্যাক ব্যাংক ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৫ হাজার গাছ লাগাবে

ব্র্যাক ব্যাংক ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৫ হাজার গাছ লাগাবে

ব্র্যাক ব্যাংক তাদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে ২৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু–সহনশীল বাংলাদেশ গঠনে অবদান রাখতে এই কর্মসূচি হাতে নিয়েছে ব্যাংকটি।

বিশ্ব পরিবেশ দিবস এবং সরকারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত এ উদ্যোগের লক্ষ্য হলো দেশের সবুজায়ন বাড়ানো, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক পরিবেশ গড়ে তোলা।

ব্র্যাক ব্যাংক মনে করে, এ কর্মসূচির আওতায় লাগানো গাছগুলো আগামী ১০ বছরে প্রায় ৫০০ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে সক্ষম হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।