বরিশাল বিভাগে ব্র্যাকের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন প্রকাশ

বরিশাল বিভাগে ব্র্যাকের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন প্রকাশ

বরিশাল বিভাগে ২০২৫ সালে প্রতি চারজন বাসিন্দার মধ্যে একজনের কাছে সেবা পৌঁছেছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক। ব্র্যাকের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন প্রকাশের আয়োজন বুধবার বরিশাল নগরের বান্দ রোডের একটি হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্র্যাকের কর্মকর্তারা জানান, আগামী ৫ বছরে ব্র্যাক সারা দেশে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য স্থির করেছে।

ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে বরিশাল বিভাগে ১৯ হাজার ৮০৮টি অতিদরিদ্র পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে, যার মধ্যে ১০ হাজার ৩৯৪টি পরিবার সফলভাবে অতিদারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে।

ব্র্যাকের পক্ষ থেকে আর্থিক সেবার আওতায় এসেছেন বরিশাল বিভাগের ৯ লাখ ৪০ হাজার মানুষ। ক্ষুদ্রঋণ কার্যক্রমের ঋণগ্রহীতার মধ্যে প্রায় ৯১ শতাংশই নারী।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।