ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে হাতকড়াসহ পলাতক দুই আসামির একজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে হাতকড়াসহ পলাতক দুই আসামির একজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ হেফাজতে থাকা মাদক মামলার দুই আসামি হাতকড়াসহ পালিয়ে যান। পরে স্থানীয় ব্যক্তিরা হাতকড়াসহ একজনকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে সোপর্দ করেন।

পালিয়ে যাওয়া আসামিরা হলেন বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের সিংগারবিল গ্রামের সজল মিয়া (২৮) ও একই গ্রামের শাহীন মিয়া (২৯)। তাঁদের মধ্যে সজল মিয়াকে বিকেলে আদালতের পশ্চিম দিকে শহরের হাসিনাবাগ এলাকা থেকে স্থানীয় ব্যক্তিরা আটক করে ডিবি পুলিশের কাছে সোপর্দ করেন।

অপর আসামি শাহীন তিতাস নদী দিয়ে কৌশলে পালিয়ে যান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।