ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠক চলাকালে বিদ্যালয়ের দেয়াল ধসে সাবেক পৌর কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে জেলা শহরের পাইকপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ হাসান (৪৫) এবং তূর্য দাস (১৩) ও আঁখি (১৯) নামের দুজন। উন্নত চিকিৎসার জন্য আহসান উল্লাহ হাসানকে ঢাকায় পাঠানো হয়েছে।































































































































































































































