ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই প্রবাসীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই প্রবাসীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় দুই প্রবাসী মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই সঙ্গে কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় আরো দুজন নিহত হন। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের শাহাদ আলীর ছেলে দুবাই প্রবাসী শাহ আলম ও একই এলাকার আলকাছ মিয়ার ছেলে সৌদি প্রবাসী জিয়ারুল। সম্প্রতি দুজনই দেশে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শাহ আলম ও জিয়ারুল সরাইল উপজেলার পানিশ্বর থেকে মোটরসাইকেলে করে আশুগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে আশুগঞ্জের সোনারামপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।