বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে, তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে

বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে, তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১০: ২৬আপডেট : ০৪ মে ২০২৬, ১০: ২৭ মৌসুমের সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি হলেও চলতি মে মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী জুন-জুলাই মাসে বর্ষাকালে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানা গেছে, আগামী ১০ মে পর্যন্ত থেমে থেমে কম-বেশি বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রাও স্বাভাবিক থাকতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা বলেন, এবার আগেভাগেই পশ্চিমা লঘুচাপ সক্রিয় থাকা এবং দক্ষিণা বায়ু ওপরে উঠে আসায় জলীয় বাষ্পের সংমিশ্রণে বাতাস সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ে বাধাগ্রস্ত হয়ে প্রচুর মেঘমালা তৈরি হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।