বিএসটিআইতে নতুন মহাপরিচালক হিসেবে কাজী ইমদাদুল হক

বিএসটিআইতে নতুন মহাপরিচালক হিসেবে কাজী ইমদাদুল হক

পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নতুন মহাপরিচালক হয়েছেন কাজী ইমদাদুল হক। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার।

গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) কাজী ইমদাদুল হককে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা। আজ রোববার তিনি বিএসটিআইতে মহাপরিচালক হিসেবে যোগদান করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কাজী ইমদাদুল হককে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বিএসটিআইর মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।