ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসিটিভি ক্যামেরা ও ভিডিও ফুটেজ ব্যবহার করে মামলা দেওয়ার প্রক্রিয়া চালু রয়েছে। এসব মামলার নামে কেউ অর্থ দাবি করলে তা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপি জানায়, সড়ক পরিবহন আইন ২০১৯ অনুযায়ী এসব মামলার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নির্ধারিত সময়ে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
আধুনিক প্রযুক্তিনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সড়ক পরিবহন আইন লঙ্ঘন শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।































































































































































































































