চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ

চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, তালতলী উপজেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৮ হাজার ৭৯৯ জন। এর মধ্যে কড়ইবাড়িয়া ইউনিয়নে রয়েছে ৭৬৫ জন জেলে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।