চকবাজারে প্লাস্টিক কারখানায় শ্রমিকের মৃতদেহ উদ্ধার

চকবাজারে প্লাস্টিক কারখানায় শ্রমিকের মৃতদেহ উদ্ধার

পুরান ঢাকার চকবাজারের কামালবাগে একটি প্লাস্টিক বর্জ্যের কারখানার গুদাম থেকে ইউনুস মিয়া (৪০) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাথায় আঘাতের চিহ্ন থাকায় এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আজ শুক্রবার বেলা দুইটার দিকে কারখানাটির দ্বিতীয় তলার গুদামঘর থেকে ইউনুসের নিথর দেহ উদ্ধার করা হয়। তিনি বরিশালের কোতোয়ালি থানার কাশিপুর এলাকার বাসিন্দা।

চকবাজার থানার পুলিশ জানায়, ইউনুস মিয়াসহ কয়েকজন শ্রমিক ওই কারখানার দ্বিতীয় তলার একটি গুদামঘরে থাকতেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।