চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় গলায় লিচুর বিচি আটকে ওয়াসেনাত নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওয়াসেনাত ওই এলাকার পশু চিকিৎসক আবু নোমান ওসমানীর মেয়ে। পরিবারের সদস্যরা জানান, আজ জোহরের নামাজের পর আবু নোমান ওসমানী তাঁর মেয়ে ওয়াসেনাতকে লিচু খাওয়াচ্ছিলেন। একটি লিচু খাওয়ানোর পর অসাবধানতাবশত বিচিটি শিশুটির পাশে রেখে তিনি বাড়ির উঠানে যান।

কিছুক্ষণ পর ঘরে ফিরে দেখেন, শিশুটি বিচিটি মুখে দিয়ে ফেলেছে এবং সেটি গলায় আটকে গেছে। পরে পরিবারের সদস্যরা বিচিটি বের করার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হলে শিশুটিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।