চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইয়াছিন নামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরইতলী ইউনিয়নের একতাবাজার সংলগ্ন নতুন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইয়াছিন হারবাং ইউনিয়নের বাসিন্দা এবং উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন মোটরসাইকেলযোগে হারবাং থেকে চকরিয়া পৌর সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বরইতলী এলাকায় পৌঁছালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে তার মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।































































































































































































































