ছিনতাইকারী চক্র হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে

ছিনতাইকারী চক্র হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। ছিনতাইকারী চক্র বুলেট বৈরাগীকে হত্যা করেছে বলে জানিয়েছে র‍‍্যাব।

আজ সেমবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রাতে অটোরিকশা নিয়ে কুমিল্লা জেলার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় অপেক্ষা করছিলেন। বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লার বাসায় ফিরছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।