চাঁদপুরে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের ধর্মঘট প্রায় ৮ ঘণ্টা পর প্রত্যাহার করেছেন বাসমালিক ও শ্রমিকনেতারা। বেলা ২টা থেকে চাঁদপুর-কুমিল্লা সড়কে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।
আজ দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক জরুরি সভায় বাসমালিক, শ্রমিক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়।
সেখানে উভয় পক্ষ পুনরায় বাস চলাচলে সম্মত হলে বেলা ২টা থেকে চাঁদপুর–কুমিল্লা সড়কে বাস চলাচল শুরু হয়।































































































































































































































