চাঁদপুরে ঝড়ে লঞ্চের ধাক্কা, ১০ জন আহত

চাঁদপুরে ঝড়ে লঞ্চের ধাক্কা, ১০ জন আহত

চাঁদপুর লঞ্চঘাটে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে আসা একটি লঞ্চ ঘাটে থাকা আরেকটি লঞ্চে ধাক্কা দিলে দুটি লঞ্চই ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে দুই লঞ্চের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী যাত্রী ও উদ্ধারকর্মীরা জানান, সোমবার বেলা দুইটার পর চাঁদপুরে হঠাৎ ঝড়ের তাণ্ডব শুরু হয়। এ সময় লঞ্চঘাটে ঢাকা থেকে আসা ‘ঈগল-৭’ লঞ্চে থাকা যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঈগল-৭ লঞ্চটিকে ধাক্কা দেয় ঢাকা থেকে আসা আরেকটি যাত্রীবাহী লঞ্চ ‘ময়ূর-২’।

দুটি লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নামতে থাকেন। যাত্রীরা কেউ সন্তান, কেউ তাঁদের সঙ্গে থাকা ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র রেখেই নৌ টার্মিনাল ঘাটে নেমে পড়েন। উপস্থিত নৌ পুলিশ, নৌ ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও রেড ক্রিসেন্ট সদস্যরাসহ স্থানীয় লোকজন যাত্রীদের সহায়তা করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।