চাঁদপুরে নদীতে গোসল করতে গিয়ে ইমামের লাশ উদ্ধার

চাঁদপুরে নদীতে গোসল করতে গিয়ে ইমামের লাশ উদ্ধার

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে ২৪ ঘণ্টা পর এক ইমামের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মুফতি মো. শামছুদ্দিন আহমেদ চাঁদপুর পৌরসভার উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম। রোববার দুপুর সাড়ে ১২টায় তার লাশ উদ্ধার করা হয়।

এতিমখানার বাবুর্চি জানান, শনিবার জোহরের নামাজের পর নদীতে গোসল করতে গিয়েছেন। আছরের নামাজের সময় হয়ে গেছে হুজুর আসছে না। পরে আমি নদীর পাড়ে এসে দেখি হুজুরের জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে আছে।

বিষয়টি আমি বিষয়টি এতিমখানার সেক্রেটারি মাও. মো. আবদুর রহমানকে জানাই। তিনি ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও মডেল থানার পুলিশকে জানান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।