চাঁদপুরে নদীতে মাছ ধরতে গিয়ে খালি হাতে ফিরছেন জেলেরা

চাঁদপুরে নদীতে মাছ ধরতে গিয়ে খালি হাতে ফিরছেন জেলেরা

চাঁদপুরে দুই মাস নিষেধাজ্ঞার পর নদীতে মাছ ধরতে গিয়ে খালি হাতে ফিরছেন অধিকাংশ জেলে। দেশের অন্যতম বৃহত্তম মৎস্য অবতরণকেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাট ফাঁকা দেখা গেছে। পাশে ডাকাতিয়া নদীর পারে মাছঘাটের মৎস্য শ্রমিকদের মাছের জন্য অপেক্ষমাণ দেখা গেছে।

দুই মাস নিষেধাজ্ঞার পর গতকাল বৃহস্পতিবার রাত থেকে নদীতে মাছ ধরা শুরু করেন জেলেরা। কিন্তু বৈরী আবহাওয়াসহ বিভিন্ন কারণে জেলেরা সেভাবে মাছ ধরতে পারেননি। আজ শুক্রবার সকালে দু-চারটি জেলেনৌকা নদী থেকে এলেও খালি হাতে ফিরছেন জেলেরা।

চাঁদপুর মাছঘাটে আজ এক কেজির ইলিশ ৩ হাজার ৩০০ টাকা বিক্রি হচ্ছে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ২ হাজার ৭০০ থেকে ৮০০ টাকা। আর ৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম ২ হাজার টাকা কেজি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।